Sunday, August 19, 2012

হুমায়ুন আজাদের কবিতা: "ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!"


'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়! এইখানে রাখো

জিভদেব! আ-হ্‌! ম'রে যাচ্ছি! চোষো, একটুকু ধীরে,

আ-হ্‌! ডান চাঁদে ঠোঁট রেখে চিরকাল থাকো,

পান করো, খাও, গেলো, শুষে নাও, ভেঙে, ফেড়ে, ছিঁড়ে।'



'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'



'আমার মুঠোতে দাও রাজদন্ড! দাও! ধরি! বন্য দেবতা

এতো দৃঢ়! পেশল! শক্তিমান! উচ্চশির! দাও তারে মুখগহ্বরে!

কী প্রচন্ড! আ-হ্‌! কন্ঠের ভেতর শুনি পৌরাণিক অপরূপ কথা,

দম বন্ধ হয়ে আসে! ভেঙে পড়ছি আশ্বিনের ঝড়ে!'



'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'



'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, শিউলি বোঁটায়

রাখো ব্যাঘ্রজিভ, কমলোষ্ঠে, চোষো, ভাঙো! ঘন মধু ঝরে,

আহ্‌! মধু খাও, প্রিয়! ম'-রে যা-চ্ছি! ফোঁটায় ফোঁটায়

ঝ'-রে যাচ্ছি, ঢোকো, মধুময় চাকের ভেতরে।'



'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'



'ঢো-কো! আরো! গভীর পাতালে! ই-শ! বিদ্ধ, খনন করো,

আহ্! কে ঢুকছে? পশুদেব? কবিতা? ধীরে ধীরে ধীরে,

এ-ই-বা-র দ্রু-ত, প্রিয়, ম'রে যা-চ্ছি, ঢোকো, দুই হাতে ধরো,

ভে-ঙে যা-চ্ছি, ম'-রে যাচ্ছি, গ'লে যাচ্ছি মৃত্যুর গভীরে!'



'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'






কবিতাটি হুমায়ুন আজাদের 'কাব্যসমগ্র' থেকে কপি করা। প্রকাশক 'আগামী প্রকাশনি'। ফেব্রুয়ারী ২০০৫। পৃষ্ঠা২৩৯।

কবিতাটি ভালো লাগলে, অন্য সাইটে শেয়ার করতে পারেন। তবে এই তথ্যটুকুও শেয়ার করার জন্য অনুরোধ থাকলো।

No comments:

Post a Comment